হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নানা মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় বুধবার আয়োজিত এই সম্মেলনে তিনি দেশের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য পূর্ববর্তী প্রশাসনগুলোর পরিবেশবান্ধব নীতিকে দায়ী করেন।
বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তাঁর বর্তমান প্রশাসন অত্যন্ত দ্রুততার সঙ্গে খাদ্যদ্রব্যসহ দৈনন্দিন প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম কমিয়ে এনেছে। আন্তর্জাতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি জানান, ইরানের সঙ্গে চলমান সংকটের অবসান ঘটে যুক্তরাষ্ট্র জয়ী হলেই বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এ সময় তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা এই যুদ্ধে জিতব এবং ইতোমধ্যেই বিজয়ের পথেই আছি। বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে।”
‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব
বক্তৃতার এক পর্যায়ে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর নাম পরিবর্তনের এক প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জলপথটির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার ইচ্ছা প্রকাশ করে কৌতুকচ্ছলে বলেন, “আমার বিশ্বাস, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে ইরানের বর্তমান নেতৃত্ব নিশ্চয়ই অত্যন্ত আনন্দিত হবে।”
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প ইরানকে ওই অঞ্চলের ‘গুণ্ডা’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, বিগত ৫১ বছর ধরে ইরান মধ্যপ্রাচ্যে যে প্রভাব ও গুণ্ডামি চালিয়ে এসেছে, বর্তমানে তাদের সেই অবস্থান আর নেই।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











