আবারও একসঙ্গে কাজী শুভ ও পূজা, আসছে নতুন গান ‘পাগল মন মানে না’
সঙ্গীতপ্রেমীদের জন্য আবারও নতুন রোমান্টিক গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী কাজী শুভ ও পূজা। তাঁদের নতুন দ্বৈত গান ‘পাগল মন মানে না’ আগামীকাল বিকেল ৪টায় ‘কাজী শুভ অফিশিয়াল’ ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে।
বাংলা গানের জগতে কাজী শুভ ও পূজা দুজনেই নিজেদের চমৎকার গায়কি ও সুরেলী কণ্ঠের জন্য বেশ সমাদৃত। এর আগেও এই জুটির প্রকাশ পাওয়া একাধিক দ্বৈত গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় আবারও একফ্রেমে হাজির হচ্ছেন তাঁরা। গানটির সুর, কথা ও গায়কির মেলবন্ধন শ্রোতাদের মনে ভিন্ন এক আমেজ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গানটির সঙ্গে সংশ্লিষ্টরা।
‘পাগল মন মানে না’ গানটির কথা লিখেছেন গীতিকার কমল দত্ত। কাজী শুভ নিজেই এর সুর সংযোজন করেছেন, আর সঙ্গীতায়োজন করেছেন আহমেদ সজীব। কাজী শুভর সুরের সঙ্গে পূজার কণ্ঠে নতুন এই গানটি শ্রোতাদের কাছে দারুণ উপভোগ্য হবে বলে মনে করা হচ্ছে।
নতুন গান প্রসঙ্গে কাজী শুভ জানান, “পূজার সঙ্গে আমার গাওয়া ‘এত কাছে’, ‘সাত জনম’ ও ‘রোদেলা আকাশ’ গানগুলো শ্রোতারা খুব পছন্দ করেছিলেন। বেশ কিছু দিন ধরেই ভক্তরা আমাদের দ্বৈত কণ্ঠে আগের সেই পরিচিত ধারার গান শোনার অনুরোধ করছিলেন। মূলত শ্রোতাদের ভালোবাসা ও আহ্বানের প্রতি সম্মান জানিয়েই ‘পাগল মন মানে না’ গানটি তৈরি করা হয়েছে। আশা করি, গানটি সবাইকে পুরোনো স্মৃতির আমেজ দেবে এবং সবার মন ছুঁয়ে যাবে।”
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
1
অপছন্দ
0
ভালোবাসা
9
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











