‘৭ ডগস’ ছবিতে সালমান খানের অভিনয়ে মুগ্ধ পরিচালক জুটি, তুলনা উইল স্মিথের সঙ্গে
আগামী ২১ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত আন্তর্জাতিক অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘৭ ডগস’। আরব অঞ্চলের এই ব্যয়বহুল আরবি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা সালমান খান ও সঞ্জয় দত্ত। তাঁদের সাথে যুক্ত হয়েছেন ইতালীয় জনপ্রিয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। ছবিটির মুক্তির আগে মরোক্কান-বেলজিয়ান পরিচালক জুটি আদিল এল আরবি ও বিলাল ফালাহ সলমন খানের সাথে কাজের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন এবং তাঁর অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন।
এক সাক্ষাৎকারে পরিচালক আদিল এল আরবি জানান, শুটিং সেটে সালমান খানের উপস্থিতি তাঁকে হলিউডের তারকা উইল স্মিথের কথা স্মরণ করিয়ে দিয়েছে। উইল স্মিথের মতোই সালমানের মধ্যেও জন্মগত তারকাসুলভ বৈশিষ্ট্য রয়েছে। ক্যামেরার সামনে সলমন আসা মাত্রই একধরনের দৃশ্যগত প্রভাব তৈরি হয় বলে মন্তব্য করেন আদিল। তিনি আরও উল্লেখ করেন, সলমন অত্যন্ত দ্রুত দৃশ্যের প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারেন এবং স্ক্রিপ্টের চাহিদানুযায়ী অভিনয়ের পাশাপাশি নিজের মতো করে নতুন কিছু উপাদান যুক্ত করেন, যা ছবির মান বাড়িয়ে তোলে।
অন্যতম পরিচালক বিলাল ফালাহ জানান, দৃশ্যধারণের সময় সলমন অনেক ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে কিছু সংলাপ যুক্ত করতেন, যা সম্পাদনার সময় পুরো দৃশ্যের পরিবেশ বদলে দিত। ছোট বা সাধারণ যেকোনো মুহূর্তকে পর্দায় আকর্ষণীয় করে তোলার বিশেষ দক্ষতা এই অভিনেতার রয়েছে।
উল্লেখ্য, চার কোটি ডলার বাজেটের ‘৭ ডগস’ ছবিটি সৌদি আরবের রিয়াদে ধারণ করা হয়েছে। অ্যাকশন, বিস্ফোরণ ও স্টান্ট নির্ভর এই চলচ্চিত্রটির একটি বিশেষ বিস্ফোরণের দৃশ্য চলচ্চিত্রে বিশ্বের বৃহত্তম বিস্ফোরণ হিসেবে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এ স্থান করে নিয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











