অভিনয়ের পাশাপাশি ব্যাংকিং খাতে তমা মির্জা, যুক্ত হলেন নতুন পদে
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী তমা মির্জা পেশাগত জীবনে নতুন একটি অধ্যায় যুক্ত করেছেন। অভিনয়ের পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকে কর্পোরেট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
জানা গেছে, গত তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকের 'ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস' বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) হিসেবে কর্মরত রয়েছেন তমা। নতুন এই করপোরেট পরিবেশ ও কাজের অভিজ্ঞতা বেশ উপভোগ করছেন বলে জানান এই অভিনেত্রী।
পেশা বদল হলেও অভিনয় থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট করেছেন তমা মির্জা। তিনি জানান, নতুন পেশার পাশাপাশি নিয়মিত অভিনয় চালিয়ে যাবেন। অভিনয়কে নিজের প্রথম ভালোবাসা উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক কর্তৃপক্ষও তাঁর অভিনয় জীবনের প্রতি যথেষ্ট আন্তরিক ও সহায়তামূলক মনোভাব পোষণ করছে।
গত বছর তাঁর অভিনীত ‘দাগি’ সিনেমাটি মুক্তি পায়, যা দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। বর্তমানে তিনি তাঁর পরবর্তী প্রজেক্ট ‘খলনায়ক’-এর প্রস্তুতি নিচ্ছেন। ভিকি জাহেদের পরিচালনায় এ মাসের শেষেই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।
২০১৫ সালে ‘নদীজন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা মির্জা। পরবর্তীতে ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘সাত নম্বর ফ্লোর’, ‘ফ্রাইডে’ এবং ‘সুড়ঙ্গ’-এর মতো প্রশংসিত সৃষ্টিতে নিজেকে ভিন্ন ভিন্ন রূপ ও বৈচিত্র্যময় চরিত্রে প্রমাণ করেছেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











