সকারামা’ কনসার্ট যে কারণে শেষ মুহূর্তে স্থগিত
নিরাপত্তা সুনিশ্চিতকরণ এবং পর্যাপ্ত প্রস্তুতির অভাবকে কারণ হিসেবে দেখিয়ে একদম শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে বহুল প্রতিক্ষীত সংগীত আয়োজন ‘সকারামা’ কনসার্ট। নির্ধারিত সময়ের মাত্র অল্প কিছু আগে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কনসার্টটি স্থগিতের এই আকস্মিক ঘোষণা আসে, যা শ্রোতা ও ভক্তদের মধ্যে ব্যাপক হতাশাসৃষ্টি করেছে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, দর্শক ও শিল্পীদের সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই শেষ মুহূর্তে এসে তারা অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। অতি দ্রুত আয়োজনের নতুন তারিখ ও সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তারা। এছাড়া টিকিট ক্রয়কারী দর্শকরা কীভাবে অর্থ ফেরত পাবেন বা ওই টিকিটেই নতুন তারিখে প্রবেশ করতে পারবেন কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











