ছোট্ট রামিসা হত্যার প্রতিবাদে মাহবুবুল খালিদের নতুন গান 'রামিসাদের বিচার'

১৭ আগস্ট ২০২৬ - ১৯:৩০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ছোট্ট রামিসা হত্যার প্রতিবাদে মাহবুবুল খালিদের নতুন গান 'রামিসাদের বিচার'
ছবি: সংগৃহীত

ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার হৃদয়বিদারক ঘটনা সাধারণ মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। এই মর্মান্তিক বেদনা এবং বিচারকামী মানুষের তীব্র আকুতি ফুটিয়ে তুলতে গীতিকবি মাহবুবুল খালিদ রচনা করেছেন একটি নতুন গান, যার শিরোনাম ‘রামিসাদের বিচার’।

​‘রামিসা এসে যোগ দিলো/ হঠাৎ আছিয়ার সনে/ তনু হত্যার বিচার হয়নি এখনো/ নুসরাত আছে লাইনে…’- এমন প্রতিবাদের ভাষায় গানটির সুর ও কথা সাজিয়েছেন মাহবুবুল খালিদ নিজেই। গানটিতে তাঁর সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন শিল্পী অবন্তি সিঁথি, রাফসান ও টুটুল।

​গানটি ‘খালিদ সংগীত’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শুভমুক্তি পেয়েছে। পাশাপাশি তাঁদের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও শ্রোতারা গানটি শুনতে পাচ্ছেন।

​গীতিকবি মাহবুবুল খালিদ সব সময় নিপীড়িত ও নির্যাতনের শিকার মানুষের অধিকার আদায়ে গান রচনা করে থাকেন। এর আগে নির্যাতিত শিশু আদুরি, সীমান্তে প্রাণ হারানো ফেলানী এবং মাগুরার শিশু আছিয়াকে কেন্দ্র করে তাঁর লেখা গানগুলো সমাজে ঘটে যাওয়া সহিংসতা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ হয়ে উঠেছিল। ‘রামিসাদের বিচার’ গানটিও সেই সামাজিক সচেতনতা ও প্রতিবাদেরই একটি ধারাবাহিক সংযোজন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0