ঢাকায় ‘সকারামা’ কনসার্টে গাইবে চিরকুট-আর্টসেলসহ চার ব্যান্ড, থাকছেন আর্জেন্টাইন তারকা ক্যানিজিয়া
ফুটবল উন্মাদনা ও সুরের ঝংকারকে একসূত্রে বাঁধতে রাজধানীর বুকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমী কনসার্ট ‘সকারামা’। ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে বসছে এই বিশেষ আয়োজন। ৯০ দশকের ফুটবল রোমাঞ্চের নায়ক, ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়ার উপস্থিতিতে তাঁকে সম্মান জানাতেই মূলতঃ এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ফুটবল তারকা ক্যানিজিয়ার সম্মানার্থে আয়োজিত এই মঞ্চে সংগীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় চার ব্যান্ড—চিরকুট, আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচার। বিশ্ব ফুটবলের এই তারকার সামনে পারফর্ম করার সুযোগ পেয়ে উছ্বাস প্রকাশ করেছে চিরকুট। অন্যদিকে, অড সিগনেচার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ক্রীড়া ও সুরের মেলবন্ধনে পুরো আয়োজনটি এক অনন্য উৎসবে রূপ নেবে। একইভাবে নেমেসিসও ১৮ আগস্ট প্রিয় ব্যান্ডগুলোর সঙ্গে সুরের আসরে ফুটবলপ্রেমীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেডের যৌথ উদ্যোগে বিকেলে ৩টা থেকে শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানের অগ্রিম টিকিট বিক্রি টিকিফাই প্ল্যাটফর্মে চলছে। টিকিট পাওয়া যাচ্ছে মোট তিনটি আলাদা ক্যাটেগরিতে। সংগীত ও ফুটবলের এই যৌথ উপস্থিতি উৎসবমুখর পরিবেশ তৈরি করবে বলে আশা করছেন আয়োজকরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











