ঘোস্ট’ খ্যাত অভিনেত্রী অনন্যা রাজের অকালপ্রয়াণ, ২৭ বছর বয়সে বিদায়

১৭ আগস্ট ২০২৬ - ০৯:৫৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঘোস্ট’ খ্যাত অভিনেত্রী অনন্যা রাজের অকালপ্রয়াণ, ২৭ বছর বয়সে বিদায়
অভিনেত্রী অনন্যা রাজের অকালপ্রয়া। ছবি সংগৃহীত

ঘোস্ট’ ও ‘দ্য ফাইনাল এক্সিট’ খ্যাত বলিউড ও দক্ষিণী সিনেমার অভিনেত্রী অনন্যা রাজ আর নেই। মাত্র ২৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৬ আগস্ট (রবিবার) অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

​ইনস্টাগ্রামে শেয়ার করা একটি বিবৃতিতে পরিবার জানিয়েছে, অনন্যা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নানা স্বাস্থ্যজনিত জটিলতায় ভুগছিলেন। গত ১৫ জুলাই ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়। প্রয়াণের প্রায় এক মাস পর বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হলো। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য ভক্ত ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

​পরিবারের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, অনন্যা গত এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক অসুস্থতার সঙ্গে লড়ে যাচ্ছিলেন। শত কষ্টের মধ্যেও তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন।

​উল্লেখ্য, ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন অনন্যা রাজ। ২০১৭ সালে ‘দ্য ফাইনাল এক্সিট’ ছবিতে তাকে দেখা যায়। তবে বিক্রম ভাট পরিচালিত ‘ঘোস্ট’ সিনেমায় অসাধারণ পারফর্ম করে তিনি বিপুল পরিচিতি পান। হিন্দি সিনেমা ছাড়াও দক্ষিণী বিনোদনজগতে তার উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। তিনি তেলুগু ছবি ‘থাগেদে লে’ এবং ত্রিভাষিক সিনেমা ‘মাদ্রাসি গ্যাং’-এ কাজ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0