সিলেটে শাহজালাল মাজার এলাকায় উত্তেজিত অভিনেতা সমু চৌধুরী, ভিডিও ভাইরাল

১৬ আগস্ট ২০২৬ - ১৫:২৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সিলেটে শাহজালাল মাজার এলাকায় উত্তেজিত অভিনেতা সমু চৌধুরী, ভিডিও ভাইরাল
ছবি সংগৃহীত

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির সাথে তিনি অত্যন্ত উত্তেজিত ও আক্রমণাত্মক আচরণ করছেন। একই সময়ে অপর ব্যক্তিকেও উত্তেজিত দেখা যায়। ঘটনা সামাল দিতে উপস্থিত কয়েকজন পুলিশ সদস্য তাকে শান্ত করার চেষ্টা চালান।

​শনিবার (১৫ আগস্ট) সকালে মাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। এ বিষয়ে অভিনেতা সমু চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে ঘটনার পেছনে সুনির্দিষ্ট কী কারণ ছিল, সে সম্পর্কে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন এবং বিষয়টি জানতে চাওয়ার একপর্যায়ে কলটি কেটে দেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মাজার এলাকায় সাধারণ মানুষের বেশ ভিড় ছিল। এমন পরিস্থিতিতে সমু চৌধুরীকে কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে থাকা দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

​ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভক্ত ও সাধারণ নেটিজেনদের অনেকেই ঘটনার প্রকৃত কারণ জানার আগ্রহ প্রকাশ করার পাশাপাশি তার শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

​উল্লেখ্য, এর আগে গত বছরের ১২ জুন ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকেও তাকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছিল। সে সময় স্থানীয়দের সহায়তায় তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং তখনকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছিল। সমু চৌধুরী দীর্ঘদিন ধরে দেশের ছোট ও বড় পর্দায় অভিনয় করে আসছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0