রাজধানীর বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে উদীয়মান অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভাটারা থানা-পুলিশ তার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি আত্মহত্যার ঘটনা। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্বজনদের বরাতে পুলিশ জানায়, এক ব্যক্তির সাথে রিধির প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সাথে ভিডিও কলে কথা-কাটাকাটির একপর্যায়ে রিধি আত্মহত্যার পথ বেছে নেন। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ভাটারা থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ ও নেপথ্য ঘটনা উদ্ঘাটনে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। মডেলিং দিয়ে মিডিয়া জগতে পা রাখা রিধিকা রিধি ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ নাটকে অভিনয় করে পরিচিতি লাভ করেছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











