তাল’ সিনেমায় ঐশ্বরিয়ার মেকআপহীন লুক ও সুভাষ ঘাইয়ের ছকভাঙা সিদ্ধান্তের অজানা গল্প
বলিউডের রঙিন পর্দায় একসময় গ্ল্যামার ও নীল চোখের জাদুতে দর্শকদের মুগ্ধ করেছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। খ্যাতির চূড়ায় থাকা অবস্থায় তাঁর সুপরিচিত এই গ্ল্যামারাস ইমেজ পুরোপুরি বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত সাড়াজাগানো চলচ্চিত্র ‘তাল’-এর কাজ শুরু করার সময় এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল এই অভিনেত্রীকে।
চলচ্চিত্রটির দীর্ঘ সময় পূর্তিতে সম্প্রতি এর কাস্টিং ও চরিত্র রূপায়ণের নেপথ্য গল্প প্রকাশ করেছেন পরিচালক সুভাষ ঘাই। তিনি জানান, সিনেমাটিতে মানসী চরিত্রের জন্য প্রথাগত গ্ল্যামারাস লুকের বাইরে অন্যরকম এক নারীকে খুঁজছিলেন তিনি। এ কারণে প্রথম দৃশ্য থেকেই ঐশ্বরিয়ার প্রচলিত রূপকে ভেঙে নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা করা হয়।
নির্মাতা জানান, ঐশ্বরিয়াকে প্রস্তাব দেওয়ার সময়ই তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে তাঁর গ্ল্যামারনির্ভর পরিচিতিটি বদলে ফেলা হবে। সিনেমার প্রথমার্ধের এক ঘণ্টা তাঁকে কোনো প্রকার মেকআপ ছাড়াই ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল। পরিচালকের এমন ছকভাঙা প্রস্তাবে ঐশ্বরিয়াও সম্পূর্ণ রাজি ছিলেন এবং চরিত্রটির প্রয়োজনে পরিচালকের সব নির্দেশনা সানন্দে মেনে নিয়েছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











