ইউরোপ সফরে গিটার জাদুকর আইয়ুব বাচ্চুকে জেমসের গভীর শ্রদ্ধা

১৪ আগস্ট ২০২৬ - ১৭:৪১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইউরোপ সফরে গিটার জাদুকর আইয়ুব বাচ্চুকে জেমসের গভীর শ্রদ্ধা
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক কনসার্ট ট্যুরে বর্তমানে ইউরোপে অবস্থান করছেন নগর বাউল ব্যান্ডের কিংবদন্তি রকার জেমস। পর্তুগাল ও সাইপ্রাসের পর্ব শেষ করে ইতালির রাজধানী রোমে দীর্ঘ ১২ বছর পর পারফর্ম করার অপেক্ষায় রয়েছেন তিনি। সম্প্রতি রোমের একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন জেমস।

​সংবাদ সম্মেলনে জেমস প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা ও সর্বাত্মক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন প্রজন্মের তরুণ শিল্পীরা বাংলা গান ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে।

​জুলাইয়ের শেষ সপ্তাহে লন্ডনের কনসার্ট দিয়ে জেমসের এই ইউরোপ সফর শুরু হয়। পর্তুগালের লিসবনের কনসার্টে প্রথমবারের মতো হাজারো প্রবাসী বাংলাদেশি জেমসের গানে সরাসরি মাতেন। এরপর সাইপ্রাস পর্ব শেষে ইতালিতে পা রাখেন তিনি। নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানিয়েছেন, ১৬ আগস্ট রোমে এবং পরবর্তীতে ভাসমান শহর ভেনিসে পারফর্ম করবেন জেমস। সফরসূচি অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনে অনুষ্ঠিত হবে এই ট্যুরের শেষ পরিবেশনা। তবে দর্শক ও শ্রোতাদের চাহিদার ওপর ভিত্তি করে অনুষ্ঠানের সংখ্যা আরও বাড়তে পারে।

​ইউরোপের কার্যক্রম শেষে জেমস অস্ট্রেলিয়া সফরে যাবেন। যেখানে ‘লাইভ ইন সিডনি’ কনসার্টে তিনি ভারতের খ্যাতিমান রক ব্যান্ড ‘ফসিলস’-এর শিল্পী রূপম ইসলামের সঙ্গে যৌথভাবে একই মঞ্চে গান পরিবেশন করবেন।

​উল্লেখ্য, আশি-র দশকের শুরুর দিকে আইয়ুব বাচ্চু ও জেমসের পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে, যা চার দশক ধরে স্থায়ী ছিল। বাংলাদেশের ব্যান্ড সংগীতে দুজনের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকলেও তা ছিল শুধুই ভালো গান সৃষ্টির তাগিদে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0