অনলাইন হয়রানি ও নম্বর ফাঁসের প্রতিবাদে বাঁধনের কড়া জবাব

১৩ আগস্ট ২০২৬ - ১৭:৫০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অনলাইন হয়রানি ও নম্বর ফাঁসের প্রতিবাদে বাঁধনের কড়া জবাব
অভিনেত্রী আজমেরি হক বাঁধন। ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর মন্তব্য ও ব্যক্তিগত মোবাইল নম্বর ফাঁস করে হয়রানির শিকার হওয়ার পর কড়া জবাব দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘মারুফ খান মুন্না’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত তথ্য প্রকাশ ও অপ্রচার চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ঘটনার প্রতিবাদে সামাজিক মাধ্যমে সংশ্লিষ্ট পোস্টের স্ক্রিনশট প্রকাশ করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

​অনলাইনে তথ্য প্রকাশকে গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করে বাঁধন জানান, কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত মোবাইল নম্বর বা তথ্য প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া শুধু হয়রানিই নয়, তা একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের ঘটনার মাধ্যমে তাকে আতঙ্কিত বা ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তাকে সহজে চুপ করানো সম্ভব নয়।

​বুধবার রাতে নিজের ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে একাধিক স্ক্রিনশট যুক্ত করে অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের সমর্থকরা যখন নারীদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেয় এবং একই সময়ে তাদের অনুসারীরা নারীদের ওপর অনলাইন আক্রমণ ও হয়রানি চালায়, সেটি অত্যন্ত পরিহাসের বিষয়।

​প্রতিবাদের পাশাপাশি নিজের মানসিক সুস্থতা ও জীবনের সংগ্রামের কথা তুলে ধরেন বাঁধন। তিনি জানান, নিজেকে মানসিক ও সামাজিকভাবে সুস্থ রাখতে তিনি চিকিৎসকের পরামর্শে থেরাপি গ্রহণ করছেন এবং প্রয়োজনে ওষুধও সেবন করেছেন। প্রতিহিংসা বা ক্ষমতা যেন তাকে কোনোভাবে দানবে পরিণত করতে না পারে, সেজন্য তিনি সচেতনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পোস্টে তিনি আত্মবিশ্বাসের সাথে উল্লেখ করেন, ভয় দেখিয়ে তার পথচলা থামানো যাবে না।

​সামাজিক মাধ্যমে বাঁধনের এই পোস্টের পর অনুসারী ও সাধারণ নেটিজেনরা তার সমর্থনে মতামত ব্যক্ত করছেন। অনেকেই অনলাইন হয়রানি ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তবে এ ঘটনার বিষয়ে অভিযুক্ত ফেসবুক আইডির মালিকের পক্ষ থেকে কোনো মন্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0