অনলাইন শপ প্রসেসের মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

১৩ আগস্ট ২০২৬ - ১৭:০৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অনলাইন শপ প্রসেসের মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
ছবি সংগৃহীত

অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নিয়ে মূল্য পরিশোধ না করা এবং প্রতিশ্রুত প্রচারণা না চালানোর অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা এই মামলায় আদালতে সশরীরে হাজির হয়ে আবেদন জানালে আদালত তার জামিন মঞ্জুর করেন।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা-র আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক তার জামিনের আদেশ দেন।

​নথি অনুযায়ী, 'অ্যাপোনিয়া' নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের শাড়ি নেওয়ার পর সেটির প্রচার না করা এবং অর্থ পরিশোধ না করে যোগাযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়। লিগ্যাল নোটিশের জবাব না পেয়ে ২০২৫ সালের নভেম্বরে মামলাটি করা হয়েছিল। পরবর্তীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনার তদন্ত পরিচালনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে প্রতিবেদন জমা দিলে, গত ১২ জুলাই আদালত অভিনেত্রীর বিরুদ্ধে সমন জারি করেন এবং ১৩ আগস্ট হাজির হওয়ার নির্দেশ দেন।

​অন্যদিকে, তানজিন তিশা শুরু থেকেই দাবি করে আসছেন— শাড়িটি তাকে পোশাক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। ফলে এটি কেনাবেচা বা অর্থ পরিশোধের বিষয়টি অবান্তর।

​আদালতের ধার্যকৃত দিনে হাজির হয়ে তিনি আইনি প্রক্রিয়ায় জামিন নেন। মামলাটির পরবর্তী আইনি কার্যক্রম নির্ধারিত বিচারিক প্রক্রিয়ায় চলবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0