বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে টিকিটে দেখানো হবে সিনেমা, আয় ভাগ হবে প্রযোজকের সঙ্গে

১৩ আগস্ট ২০২৬ - ১৭:০২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে টিকিটে দেখানো হবে সিনেমা, আয় ভাগ হবে প্রযোজকের সঙ্গে
ছবি: সংগৃহীত

দেশে দীর্ঘদিনের পেক্ষাগৃহ সংকট নিরসন ও স্বাধীন চলচ্চিত্রের প্রসারে বিকল্প প্রদর্শনী কেন্দ্র হিসেবে সামনে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নির্মাতাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আগামী ১৫ আগস্ট থেকে একাডেমি প্রাঙ্গণে দর্শনীর বিনিময়ে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। প্রথম দিন নাট্যশালা মিলনায়তনে টিকিটের বিনিময়ে তিনটি সিনেমা প্রদর্শিত হবে।

​শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেল সাড়ে ৩টায় আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, সন্ধ্যা ৬টায় মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ এবং রাত ৮টায় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমা প্রদর্শিত হবে। প্রতি শো-এর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

​প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় এই আয়োজন শুরু হলেও পরবর্তীতে সপ্তাহে অন্তত এক দিন সিনেমা প্রদর্শনীর স্থায়ী পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে ঢাকার বাইরে সারা দেশের জেলা শিল্পকলা একাডেমিগুলোতেও এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে একাডেমি কর্তৃপক্ষ।

​এর আগে ৯ থেকে ১১ আগস্ট একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত ‘একাল-সেকাল’ চলচ্চিত্র উৎসবে দর্শক উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আসন সংকুলান না হওয়ায় অনেক দর্শককে মেঝে ও সিঁড়িতে বসে সিনেমা দেখতে দেখা যায়। স্বাধীন ধারার চলচ্চিত্র ও তরুণ নির্মাতাদের তৈরি সিনেমার প্রতি দর্শকদের এই বিপুল আগ্রহ থেকেই মূলত ফি দিয়ে নিয়মিত প্রদর্শনী শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

​প্রদর্শনী থেকে অর্জিত আয়ের বণ্টনে থাকছে বিশেষ সুযোগ। নীতিমালার খসড়া অনুযায়ী টিকিট বিক্রির ৭০ শতাংশ অর্থ পাবেন চলচ্চিত্রের প্রযোজক এবং বাকি ৩০ শতাংশ যুক্ত হবে শিল্পকলা একাডেমির কোষে। তবে উদ্বোধনী প্রদর্শনীর সম্পূর্ণ অর্থই প্রযোজনা সংস্থাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি পরবর্তীতে নিয়মিত কর্মশালা আয়োজনের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0