দ্বিতীয় বিয়ে নিয়ে প্রাক্তনের আবেগঘন পোস্ট, সামাজিক মাধ্যমে উর্মিলার রহস্যময় বার্তা

১২ আগস্ট ২০২৬ - ১৪:৩৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দ্বিতীয় বিয়ে নিয়ে প্রাক্তনের আবেগঘন পোস্ট, সামাজিক মাধ্যমে উর্মিলার রহস্যময় বার্তা
ছবি সংগৃহীত

সাবেক স্বামী ও কাশ্মীরের ব্যবসায়ী-মডেল মোহসিন অখ্তরের দ্বিতীয় বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতোণ্ডকর। সম্প্রতি নতুন স্ত্রী নিধা ভট্টকে নিয়ে বিয়ের প্রীতিভোজের ছবি প্রকাশের পাশাপাশি একটি আবেগপূর্ণ পোস্ট দেন মোহসিন। এর পরপরই উর্মিলার একটি পোস্ট নিয়ে নেটদুনিয়ায় জল্পনা শুরু হয়েছে।

​মোহসিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রীতিভোজের ছবি শেয়ার করে স্ত্রীকে উদ্দেশ্যে করে লেখেন, নিধা কেবল তাঁর স্ত্রী নন; বরং তাঁর জীবনের 'ঘর, শান্তি এবং সবচেয়ে প্রিয় অংশ'। জীবনের এই নতুন অধ্যায়ের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্ত্রীকে আজীবন আগলে রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

​মোহসিনের এই আবেগঘণ বার্তার পর উর্মিলা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আমি দামি জিনিস পছন্দ করি— যেমন ভালবাসা, আনুগত্য এবং সময়।” অনেকেই এই পোস্টটিকে তাঁর প্রাক্তন স্বামীর বার্তার প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।

​চলতি বছরের জুন মাসে দ্বিতীয় বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে জানান মোহসিন। অন্যদিকে, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি পারিবারিকভাবে ও সাদামাটা আয়োজনে মোহসিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন উর্মিলা। বয়স ও ভিন্ন ধর্মের বিষয়টি নিয়ে তৎকালীন সময়ে বেশ আলোচনার সৃষ্টি হলেও প্রায় ১০ বছরের দাম্পত্য জীবনের পর তাঁদের বিচ্ছেদ ঘটে। ২০১৪ সালে ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রার এক পারিবারিক অনুষ্ঠানে তাঁদের প্রথম পরিচয় হয়েছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0