রিয়াদে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক

১০ আগস্ট ২০২৬ - ১৮:৪২
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রিয়াদে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক
পরীমনি ছবি : সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে ১৬ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​সোমবার দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

​প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী পুরো ঘটনার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশনকে যৌথভাবে কাজ করে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছে।

​তিনি আরও উল্লেখ করেন, দ্রুততম সময়ে মরদেহ স্বদেশে আনায় কার্যকর ভূমিকা রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

​গত রোববার রিয়াদের উক্ত সোফা তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে এই প্রাণহানির ঘটনা ঘটে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0