জেন-জি নিয়ে অবস্থান বদলালেন কঙ্গনা রানৌত: নতুন মন্তব্য ঘিরে জোর চর্চা
ভারতের তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’দের নিয়ে দেওয়া নিজের পূর্বের অবস্থান থেকে সরে এসে নতুন বক্তব্য দিয়েছেন বলিউড অভিনেত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। কিছুদিন আগেই তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কড়া সমালোচনা করেছিলেন তিনি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কঙ্গনা এখন জেন-জিদের প্রশংসায় বক্তব্য দিচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে অসন্তোষ প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন কঙ্গনা। সে সময় তিনি মন্তব্য করেছিলেন, রাজপথে বিক্ষোভ দেখিয়ে নির্বাচিত সরকারের ওপর চাপ সৃষ্টি করা অনুচিত; কারও আপত্তি থাকলে সরাসরি নির্বাচনে দাঁড়ানো উচিত। তরুণ প্রজন্মের আচরণ ও আন্দোলন কৌশল নিয়ে কড়া ভাষায় কটাক্ষও করেছিলেন এই অভিনেত্রী।
তবে ককরোচ জনতা পার্টির সহযোগিতায় চলা শিক্ষার্থীদের টানা আন্দোলন ও বিতর্কের পর পদ ছাড়তে বাধ্য হন তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই ঘটনার পর কঙ্গনার সুর পরিবর্তিত হতে শুরু করে।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে কঙ্গনা রানাওয়াত জানান, দেশের তরুণ প্রজন্ম কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ নয়, তারা জাতীয় জীবনে ও বিভিন্ন সংবেদনশীল ক্ষেত্রে সক্রিয় অবদান রাখছে। তরুণদের দেশের চালিকাশক্তি আখ্যা দিয়ে তিনি তাদের কাজের প্রশংসা করেন। কঙ্গনার এমন ১৮০ ডিগ্রি অবস্থান পরিবর্তন রাজনৈতিক ও বিনোদনপাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











