নিউ ইয়র্কে জমকালো কনসার্টে গান গাইলেন অপূর্ব, প্রবাসীদের ভালোবাসায় মুগ্ধ অভিনেতা

০৯ আগস্ট ২০২৬ - ১৭:৩১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নিউ ইয়র্কে জমকালো কনসার্টে গান গাইলেন অপূর্ব, প্রবাসীদের ভালোবাসায় মুগ্ধ অভিনেতা
অভিনেতা জিয়াউল হক অপূূব। ছবি;সংগৃহীত।

অভিনয় জগতে জনপ্রিয়তার পাশাপাশি সংগীতেও বিশেষ অনুরাগ রয়েছে তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। অবসর সময়ে বন্ধুদের নিয়ে গিটার হাতে গানের আড্ডা জমানো তাঁর পুরোনো অভ্যাস। কেবল ব্যক্তিগত বা পারিবািরক আড্ডাতেই সীমাবদ্ধ থাকেননি, নাটকের দৃশ্যপট কিংবা বিভিন্ন অনুষ্ঠানেও মাঝে মাঝে গান পরিবেশন করতে দেখা গেছে তাঁকে। তবে এবার কোনো ঘরোয়া আবহ বা নাটকের দৃশ্য নয়, পেশাদার কনসার্টের মঞ্চে গায়ক রূপে আত্মপ্রকাশ করলেন এই অভিনেতা।

​দেশের সীমা ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে তাঁর প্রথম একক সংগীতানুষ্ঠান ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’। গত ৮ আগস্ট আয়োজিত এই অনুষ্ঠানে সুরের মূর্ছনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের মোহিত করেন তিনি।

​এক রাতের জন্য পূর্ণাঙ্গ কনসার্ট পারফর্মার হিসেবে মঞ্চ মাতিয়ে উপস্থিত দর্শকদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হন তিনি। অনুষ্ঠান শেষ হওয়ার পর এই অবিস্মরণীয় মুহূর্তগুলোর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেন অপূর্ব।

​ছবিগুলোর ক্যাপশনে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি লেখেন, ‘নিউ ইয়র্ক, তুমি আমার হৃদয় জয় করে নিয়েছো! গত রাতটি যেন একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল। সেই মঞ্চে দাঁড়িয়ে তোমাদের সবার অফুরন্ত উদ্দীপনা ও ভালোবাসা অনুভব করার প্রতিটি মুহূর্ত আমি চিরকাল আগলে রাখবো।’

​কনসার্টটি সফলভাবে সম্পন্ন করার পেছনে দর্শকদের অবদানের কথা উল্লেখ করে তিনি আরও যোগ করেন, ‘আমার একক শো-টিকে এমন এক অবিস্মরণীয় সাফল্য এনে দেওয়ার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। যারা কনসার্টে এসে সাফল্যমণ্ডিত করে তুলেছো, তাদের সবার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।’

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0