বলিউডে নতুন প্রেমের গুঞ্জন: একসাথে ছুটির ছবি পোস্ট করলেন হর্ষবর্ধন ও সঞ্জীদা
বলিউড অভিনেতা হর্ষবর্ধন রানে এবং অভিনেত্রী সঞ্জীদা শেখের প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছে। যদিও তাদের কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি, তবে সেই চর্চায় নতুন মাত্রা যোগ করেছে তাদের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট।
সম্প্রতি মহারাষ্ট্রের পুণের একটি রিসোর্টে ছুটির দিন কাটানোর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন হর্ষবর্ধন। বর্ষার মনোরম পরিবেশে প্রকৃতির মাঝে নিজের রান্না করা, চায়ে চুমুক দেওয়া এবং নিরিবিলি সময় কাটানোর মুহূর্তগুলো তিনি অনুরাগী ও নেটিজেনদের সঙ্গে ভাগ করে নেন।
এর কিছুক্ষণ পরেই একই স্থান থেকে নেওয়া বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী সঞ্জীদা শেখ। তীক্ষ্ণ নজরধারী নেটিজেনদের চোখ এড়ায়নি যে দুজনের পোস্ট করা ছবির পটভূমি সম্পূর্ণ এক। শুধু তা-ই নয়, দুজনের ছবিতেই দুটি চায়ের কাপ এবং একই ধরনের স্টোভ দেখা যায়। ফলে এই তারকা জুটি সপ্তাহান্তে একসঙ্গেই সময় কাটিয়েছেন বলে ধারণা করছেন অনুরাগী ও ভক্তরা।
ছবিগুলোর মন্তব্য ঘরে ইতিমধ্যেই কৌতুহলী মন্তব্যের ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে তবে কি এই বিশেষ মুহূর্তগুলোর মাধ্যমেই তারা পরোক্ষভাবে নিজেদের সম্পর্কের বিষযে ইঙ্গিত দিচ্ছেন?
উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালের জুন মাসে ভারতের গির জাতীয় উদ্যানে জঙ্গল সাফারির আলাদা ছবি পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছিলেন হর্ষবর্ধন ও সঞ্জীদা। তখনও তাদের সফরসঙ্গী হওয়ার বিষয়টি নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে ছিল। এবারও সম্পর্কের খবর নিয়ে মুখ না খুললেও অনুরাগীরা তাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











