অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, শারীরিক অবস্থার খোঁজ নিলেন শুভেন্দু অধিকারী
শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিশিষ্ট অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। হাসপাতালে সম্প্রতি তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
শুক্রবার (০৭ আগস্ট) সকালে অসুস্থ অভিনেতাকে দেখতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়সহ অন্যান্য নেতারা।
হাসপাতালে পৌঁছে শুভেন্দু অধিকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মিঠুন চক্রবর্তীর চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এরপর তিনি ব্যক্তিগতভাবে অভিনেতার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান ও কথা বলেন।
হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মিঠুন চক্রবর্তী পুরো বাংলার গর্ব ও সম্পদ। তার সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনো বাধ্যবাধকতা নেই। তবে রাজ্যে রাষ্ট্রবাদী সরকার গঠনে তার অসামান্য অবদান রয়েছে। তিনি আরও নিশ্চিত করেন যে অভিনেতার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে এবং তিনি বর্তমানে সুস্থ আছেন। চিকিৎসকদের মতে, দু-একদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
পরবর্তীকালে শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগমাধ্যমে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাতের ছবিও প্রকাশ করেন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর ২০২৬ সালের নির্বাচনী প্রচারেও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন মিঠুন চক্রবর্তী। নির্বাচনের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর কলকাতার নিউটাউনে বর্ষীয়ান এই অভিনেতার বাসভবনে গিয়েও দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











