ফাহমিদা নবীর নতুন একক গান ‘অভিমানের শেষে’ প্রকাশ

০৭ আগস্ট ২০২৬ - ১৭:১৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ফাহমিদা নবীর নতুন একক গান ‘অভিমানের শেষে’ প্রকাশ
শিল্পী ফাহমিদা নবী। ফাইল ছবি।

দীর্ঘ বিরতির পর নতুন একক গান নিয়ে শ্রোতাদের সামনে এলেন দেশবরেণ্য সংগীতশিল্পী ফাহমিদা নবী। তার নতুন এই গানটির শিরোনাম ‘অভিমানের শেষে’। ‘শত মানুষের ভিড় এড়িয়ে, নির্জনতায় হারাই আমি; রংধনু রঙ গুনে গুনে, স্মৃতির ঘরে ধুলো জমে’—এমন আবেগঘন কথায় গানটি রচনা করেছেন গীতিকার রাজু চৌধুরী।

​সবসময় সুরের মেলোডিকে প্রাধান্য দেওয়া ফাহমিদা নবীর শৈল্পিক ধারার কথা মাথায় রেখেই গানটির সুর সংযোজন করেছেন এহসান রাহি। আর সময়ের উপযোগী চমৎকার সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। আমির খসরুর তত্ত্বাবধানে 'ক্রিয়েটিভ গ্যালেরিয়া' তৈরি করেছে গানটির আকর্ষণীয় অ্যানিমেশন ভিডিও, যা প্রযোজনা করেছেন কৌশিক কল্লোল। সম্প্রতি ‘শব্দ কারিগর’ নামের একটি ইউটিউব চ্যানেলে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়।

​নতুন গান প্রসঙ্গে ফাহমিদা নবী জানান, প্রেম ও বিরহের গভীর অনুভূতিকে সুরের মেলবন্ধনে এ গানে ফুটিয়ে তোলা হয়েছে। গীতিকারের নান্দনিক কাব্যকথা, মেলোডিধর্মী সুর এবং সময়োপযোগী সংগীতায়োজনের প্রশংসার পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে, তার ভক্তদের দীর্ঘদিন প্রতীক্ষিত এই গানটি তাদের হৃদয়ে বিশেষ দোলা দেবে।

​বর্তমানে এই একক গানটি ছাড়াও আরও একাধিক ভিন্নমাত্রিক গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন গুণী এই সংগীতশিল্পী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0