ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ উন্মুক্ত হলো আরিফিন শুভ ও মিমের ‘মালিক’

০৭ আগস্ট ২০২৬ - ১৭:০৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ উন্মুক্ত হলো আরিফিন শুভ ও মিমের ‘মালিক’
ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটিতে এসেছে গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘মালিক’। দর্শকেরা এখন ঘরে বসেই ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমাটি দেখতে পাচ্ছেন। ৬ আগস্ট রাত ১২টা থেকে প্ল্যাটফর্মটিসহ তাদের ওয়েবসাইটে সিনেমাটি স্টিমিংয়ের জন্য উন্মুক্ত করা হয়।

​সাইফ চন্দন পরিচালিত এই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের মাঝে দারুণ সাড়া পেয়েছিল। মায়ের সম্মান রক্ষা, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ ও ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর মূল গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং তার বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম।

​চলচ্চিত্রটিতে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন ডিপজল, মিশা সওদাগর, শিপন মিত্র, এলিনা শাম্মী, ডন, কাজী হায়াৎ ও এ জে রানাসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। ডিভাইন মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মোয়াজ্জেম হোসেন শাওন এবং নির্বাহী প্রযোজক ছিলেন সানজিদ আফফান। সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন অদিত রহমান।

​হলে গিয়ে যারা সিনেমাটি দেখার সুযোগ পাননি কিংবা আবার দেখার আগ্রহ প্রকাশ করছেন, তারা সহজেই ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে এটি উপভোগ করতে পারবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0