১৮ বছর পর অন্ধেরির অফিস বিক্রি করলেন মাধুরী দীক্ষিত, মুনাফা প্রায় ৯ গুণ

০৫ আগস্ট ২০২৬ - ১৭:৩০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
১৮ বছর পর অন্ধেরির অফিস বিক্রি করলেন মাধুরী দীক্ষিত, মুনাফা প্রায় ৯ গুণ
মাধুরী দীক্ষিত।

মুম্বাইয়ের আবাসন খাতে বড় সাফল্য অর্জন করেছেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। সম্প্রতি অন্ধেরি ওয়েস্ট এলাকার একটি বাণিজ্যিক অফিস স্পেস বিক্রি করে মূল বিনিয়োগের তুলনায় প্রায় ৯ গুণ অর্থ আয় করেছেন তিনি।

​অ্যাসেট অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘সিআরই ম্যাট্রিক্স’-এর প্রতিবেদন থেকে জানা গেছে, অন্ধেরি ওয়েস্টের ওশিওয়ারা লিঙ্ক রোড সংলগ্ন ‘মরিয়া ল্যান্ডমার্ক-২ প্রিমিসেস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-এর চতুর্থ তলায় অবস্থিত এই অফিসটি ৪ কোটি ৮৫ লাখ রুপিতে বিক্রি করা হয়েছে।

​নথিপত্র অনুযায়ী, ২০২৬ সালের ২৩ জুন এই বিক্রয় দলিলটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। ফ্রেমস প্রোডাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান সম্পত্তিটি কিনেছে। ২০০৮ সালের ১৪ মে প্রায় ৫২ লাখ ৫০ হাজার রুপিতে এই স্থানটি ক্রয় করেছিলেন মাধুরী। প্রায় ১৮ বছর ধরে ধরে রাখা এই সম্পত্তিতে ৮২৪ শতাংশের বেশি মূল্যবৃদ্ধি হয়েছে, যা মুম্বাইয়ের বাণিজ্যিক আবাসন বাজারের ইতিবাচক প্রবৃদ্ধির সংকেত দেয়।

​উল্লেখ্য, গত দুই বছর ধরে মাধুরী দীক্ষিত ও তাঁর স্বামী ডা. শ্রীরাম নেনে মুম্বাইয়ের রিয়েল এস্টেট বাজারে সক্রিয় ভূমিকা রাখছেন এবং একাধিক আবাসন লেনদেন থেকে মোটা অঙ্কের লাভ নিশ্চিত করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0