বিকেলে মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’: গাইবে শিরোনামহীন, আর্টসেল ও আসিফ
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। আজ বুধবার বিকেলে আয়োজিত এই কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ও শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এ কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বিকেল ৩টা থেকে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে। সঙ্গীত পরিবেশনায় অংশ নেবেন পারসা মাহজাবীন, সেজান, কুঁড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) এবং আর্টসেলের মতো দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড দলগুলো।
এই উৎসবমুখর আয়োজনটির বাস্তবায়ন কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি। পাশাপাশি পুরো অনুষ্ঠানটি বাস্তবায়নের সার্বিক দেখাশোনার দায়িত্বে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হুইপ নূর-ই-আলম এবং বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











