দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা

১৯ সেপ্টেম্বর ২০২৬ - ১১:০২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আরও এক দফা বৃদ্ধি পেয়েছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

​বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। আজ সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে।

সোনার নতুন দর

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দর বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

​বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দর বাস্তবায়নের পর ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

​এর আগে, গত ১২ সেপ্টেম্বর সবশেষ সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা করা হয়েছিল।

বাড়ল রুপার দামও

সোনার পাশাপাশি স্থানীয় বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৬ টাকা বাড়িয়ে ৩ হাজার ২০৭ টাকা করা হয়েছে।

​চলতি ২০২৬ সালে এ নিয়ে দেশের বাজারে মোট ১১৬ বার সোনার দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৫৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ৫৮ বার কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার দর সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার হ্রাস পেয়েছিল।

​উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রেকর্ড ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ মূল্যের রেকর্ড।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0