রাজ চক্রবর্তীর নতুন সিনেমা ‘তাণ্ডব’, প্রায় একযুগ পর ফিরছেন মিমি চক্রবর্তী

১৮ সেপ্টেম্বর ২০২৬ - ১১:৪৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাজ চক্রবর্তীর নতুন সিনেমা ‘তাণ্ডব’, প্রায় একযুগ পর ফিরছেন মিমি চক্রবর্তী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নির্মাতা রায়হান রফীর রাজনৈতিক অ্যাকশন থ্রিলার ‘তাণ্ডব’ সিনেমায় গত বছর অভিনয় করেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। একই শিরোনামের নতুন একটি চলচ্চিত্রে এবার যুক্ত হয়েছেন ওপারের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

​দীর্ঘ প্রায় এক দশক পর আবারও নির্মাতা রাজ চক্রবর্তীর পরিচালনায় বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন মিমি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার ক্লাপস্টিক হাতে একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। সবুজ রঙের কুর্তি পরিহিত সেই ছবির ক্যাপশনে তিনি কেবল লিখেছেন ‘#Tandav’।

​ছবিটি প্রকাশ পেতেই টলিপাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা। পোস্টের মন্তব্য ঘরে নির্মাতা রাজ চক্রবর্তীর স্ত্রী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন ‘সুপার হ্যাপি’। জানা গেছে, এই চলচ্চিত্রটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন শুভশ্রী নিজেই।

​এর আগে রাজ ও মিমি জুটিকে ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’ এবং ‘কাঠমুণ্ডু’র মতো দর্শকনন্দিত সিনেমায় একসঙ্গে দেখা গেছে। ২০১৫ সালে ‘কাঠমুণ্ডু’ মুক্তির পর দীর্ঘ সময় এই জুটিকে আর পর্দায় একসঙ্গে দেখা যায়নি।

​নতুন এই সিনেমায় মিমির চরিত্র নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি নির্মাতারা। তবে থ্রিলার ঘরানার এই গল্পে অভিনেত্রীকে নতুন এক অ্যাকশন লুকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

​সারসংক্ষেপ:

দীর্ঘ বিরতি কাটিয়ে নির্মাতা রাজ চক্রবর্তীর নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন মিমি চক্রবর্তী, যা প্রযোজনা করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0