বাউল সাধক উকিল মুন্সিকে উৎসর্গ করে ক্ষ্যাপা মুসার নতুন গান ‘ব্যাথায় নদীর পাড়ে’
প্রখ্যাত বাউল সাধক উকিল মুন্সির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাজারে এসেছে নতুন লোকসংগীত ‘ব্যাথায় নদীর পাড়ে’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর করেছেন সুরকার ও সঙ্গীতশিল্পী ক্ষ্যাপা মুসা।
মল্লিক রাসেলের লেখায় গানটির সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। ভিডিও নির্মাণ করেছেন শিল্পী শিমুল হাসান। এতে অভিনয়শিল্পী হিসেবে দেখা গেছে ক্ষ্যাপা মুসা, মল্লিক রাসেল, দুঃখী মিলন, নিলয় রেজা, সুজন পারভেজ ও রবিন খানকে। পুরো চিত্রগ্রহণ ও সম্পাদনার কাজটি সম্পন্ন করেছেন শেখ শান্ত।
গানটির নেপথ্য গল্প জানাতে গিয়ে শিল্পী ক্ষ্যাপা মুসা বলেন, বাউল সাধক উকিল মুন্সি সম্পর্কের সূত্রে তার বড় বাবা ছিলেন। তবে জন্মপরবর্তী সময়ে তাকে সরাসরি দেখার সুযোগ তার মেলেনি। পরিবারের অন্য সদস্যরা তাকে দেখলেও নিজের মনে একটি আক্ষেপ রয়ে গিয়েছিল, আর সেই ব্যাকুলতা থেকেই এই গানের জন্ম।
তিনি আরও জানান, নিজের জন্মস্থানের স্মৃতি ও আবেগ ফুটিয়ে তুলতে গীতিকার মল্লিক রাসেলকে গানটি লেখার অনুরোধ করেন। তাদের গ্রামের পাশ দিয়েই প্রবাহিত হয়েছে বেতাই নদী, আর নদীর তীরেই রয়েছে সাধক উকিল মুন্সির মাজার। সৃষ্টিশীল এই গানটি সব ধরনের শ্রোতার হৃদয় স্পর্শ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিল্পী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
7
অপছন্দ
0
ভালোবাসা
12
হাসি
1
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











