ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া, জানালেন প্রেসিডেন্ট লি জে মিয়ং
ইরানকে ঘিরে চলমান যুদ্ধের মধ্যে নিজ দেশের কোনো সেনা মোতায়েন করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। একই সঙ্গে যুদ্ধে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ব্যবহার হতে পারে—এমন কোনো সামরিক সরঞ্জামও পাঠানো হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।
শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে লি জে মিয়ং বলেন, যেকোনো ধরনের সংঘাত বা যুদ্ধ থেকে দূরে থাকার নীতি শুরু থেকেই মেনে চলছে দক্ষিণ কোরিয়া এবং আগামীতেও এই অবস্থান অপরিবর্তিত থাকবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের সুযোগ এখানে রাখা হচ্ছে না।
বাণিজ্যিক রুট ও নাগরিকদের সুরক্ষায় প্রস্তুতি
সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, বিদেশী কোনো শক্তির অধীনে দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীকে এমন কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা হবে না, যা দেশকে কোনো যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারে।
তবে সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজের স্বাভাবিক চলাচল বজায় রাখা, অপরিশোধিত তেল পরিবহনের প্রধান রুট সচল রাখা এবং নিজস্ব নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ন্যূনতম কিছু কার্যক্রম পরিচালনার প্রয়োজন হতে পারে। এ লক্ষ্য পূরণে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালির কাছে আগে থেকেই অবস্থানরত দক্ষিণ কোরিয়ার 'চেওংহে ইউনিটের' সক্ষমতা ও তৎপরতা বাড়ানোর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











