উপনির্বাচন ও ইউপি ভোটে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে ইসির সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচনের আদলে আসন্ন উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন এবং প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নিয়ে কমিশন কাজ এগিয়ে নিচ্ছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
নির্বাচন কমিশনার জানান, নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে সারাদেশে বিভিন্ন স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর জানুয়ারি মাসে কিছুটা ফাঁকা সময় পাওয়া গেলেও পরবর্তীতে পবিত্র রমজান মাস এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো বড় দুটি পাবলিক পরীক্ষা শুরু হবে। এই ধরনের সংকুচিত সময়সূচির চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও স্থানীয় সরকার ও উপনির্বাচনসমূহ সুষ্ঠুভাবে আয়োজনের বিস্তারিত রূপরেখা তৈরিতে কাজ চালিয়ে যাচ্ছে কমিশন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











