সুইডেন নির্বাচনে জয়ী মধ্য-বাম জোট, কম ব্যবধানে সরকার পরিবর্তনের ইঙ্গিত
কম ব্যবধানে ১৭৫টি আসন পেতে যাচ্ছে বিরোধী জোট
সুইডেনের সাধারণ নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে টানা শাসক ডানপন্থি জোটকে পরাজিত করেছে মধ্য-বামপন্থি বিরোধী জোট। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসভিটি (SVT) বুধবার এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, ৯৯ শতাংশ ভোট গণনা শেষে বিরোধীরা এই জয়ের পথে রয়েছে।
সামাজিক ডেমোক্র্যাট দলের নেত্রী মাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন মধ্য-বাম জোট দেশটির ৩৪৯ আসনবিশিষ্ট পার্লামেন্ট ‘রিকসড্যাগ’-এ ১৭৫টি আসন পেতে যাচ্ছে। এর ফলে সুইডেনে সরকার পরিবর্তনের একটি স্পষ্ট বার্তা পাওয়া গেছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডানপন্থি জোট ১৭৪টি আসন পেতে পারে বলে সুইডিশ নির্বাচন কর্তৃপক্ষের তথ্যে জানা গেছে। এই জোটে উগ্র-ডানপন্থি ‘সুইডেন ডেমোক্র্যাটস’ দলও যুক্ত রয়েছে।
জিএমটি ১৬:৪৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, দুটি প্রধান জোটের মধ্যে ভোটের পার্থক্য ছিল মাত্র ২৬,১৬৯টি।
সম্প্রচারমাধ্যম এসভিটি জানিয়েছে, "নির্বাচনের এই পর্যায়ে ফলাফল উল্টে যাওয়ার সম্ভাবনা এতটাই কম যে আমরা আত্মবিশ্বাসের সঙ্গেই বলতে পারি, এবারের নির্বাচনে বিরোধী জোটই সর্বাধিক আসন নিশ্চিত করতে যাচ্ছে।"
বর্তমানে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ প্রবাসী ও বিলম্বে পৌঁছানো ডাকভোটগুলো গণনা করছে। সংস্থাটি জানিয়েছে, সব ভোট হিসাব সম্পন্ন করতে এই প্রক্রিয়াটি বৃহস্পতিবার পর্যন্ত গড়াতে পারে।
সুত্র : রয়টার্স
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











