বিশ্বজুড়ে চ্যাটজিপিটিতে বড় ধরনের কারিগরি বিপর্যয়, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চ্যাটজিপিটি বড় ধরনের কারিগরি গোলযোগের সম্মুখীন হয়েছে। এর ফলে বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী সেবাটি ব্যবহারে নানা জটিলতা ও সমস্যার মুখে পড়েছেন।
অন্যান্য অ্যাপেও সার্ভার বিপর্যয়ের প্রভাব
ব্রিটিশ সংবাদমাধ্যম 'ইন্ডিপেনডেন্ট'-এর এক প্রতিবেদনে বলা হয়, চ্যাটবটটিতে প্রবেশের পর বেশ কিছু ব্যবহারকারীর কম্পিউটারে অপ্রত্যাশিত ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়ার ঘটনা ঘটেছে। আকস্মিক সেবা বন্ধ হয়ে যাওয়ায় অনেকের দৈনন্দিন দাপ্তরিক কাজ ও পড়াশোনায় সাময়িক স্থবিরতা তৈরি হয়।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও রসিকতা দেখা গেছে। অনেকে মজার ছলে মন্তব্য করেছেন, চ্যাটজিপিটি বন্ধ থাকায় দ্রুত তথ্য খোঁজা কিংবা লেখালেখির কাজের জন্য সাময়িকভাবে নিজেদের বুদ্ধিমত্তার ওপরই ভরসা করতে হচ্ছে।
তবে বিশ্বজুড়ে এ বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হলেও বাংলাদেশে রাত পৌনে ১১টার দিকে চ্যাটজিপিটির সেবা স্বাভাবিকভাবেই সচল থাকতে দেখা গেছে।
এই কারিগরি গোলযোগের প্রভাব কেবল চ্যাটজিপিটির নিজস্ব প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ থাকেনি। ওপেনএআই-এর এআই ফিচারের ওপর নির্ভর করে পরিচালিত বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশনের সেবায়ও এর ফলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











