বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমার ঝলক প্রকাশ: ছট গান নিয়ে উচ্ছ্বসিত তামান্না
মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল আসন্ন চলচ্চিত্র ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর বিশেষ ঝলক প্রকাশ অনুষ্ঠান। এতে উপস্থিত থেকে সিনেমাটির একটি ছট পূজার গান ও দৃশ্যায়ন নিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে তামান্না জানান, সিনেমাটিতে ছট পূজার ধর্মীয় আচারের বিভিন্ন বিষয় অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এমনকি তার বাড়ির পুরোহিতও গানটির প্রশংসা করেছেন। অভিনেত্রী জানান, ১৫ সেপ্টেম্বর তার বাড়িতে গণেশ উৎসব পালন করা হয়। পূজা শেষে ভিডিওটি দেখে পুরোহিত ছট পূজার দৃশ্যায়নের প্রশংসা করেন এবং ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন।
চলচ্চিত্রটি মূলত ছট পূজাকেন্দ্রিক কি না—এমন প্রশ্নের জবাবে তামান্না পরিষ্কার করেন যে, গল্পে ছট পূজার বিশেষ ভূমিকা থাকলেও সিনেমার মূল বিষয়বস্তু তৈরি হয়েছে বনদেবীকে ঘিরে। ছট পূজা কেবল একটি উৎসব নয়, বরং এর সঙ্গে কোটি মানুষের অনুভূতি জড়িত উল্লেখ করে বড়পর্দায় এ বৃহৎ দৃশ্যপট দেখার আহ্বান জানান তিনি।
দীপক কুমার মিশ্র পরিচালিত ও একতা কাপুর প্রযোজিত এ ছবির ঝলক প্রকাশ অনুষ্ঠানে তামান্না ভাটিয়া ছাড়াও প্রধান অভিনেতা সিদ্ধার্থ মালহোত্র, মনীশ পল, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারী ও অনুপ সোনীসহ চলচ্চিত্রের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











