জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ইরানি প্রতিনিধিদের ভিসা দিল যুক্তরাষ্ট্র
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচিসহ দেশটির একাধিক শীর্ষ কূটনীতিককে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের বিদ্যমান রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক সংঘাতের মধ্যেই এই ভিসা অনুমোদনের তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, জাতিসংঘের আয়োজক রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে সংস্থাটির আসন্ন বার্ষিক উচ্চপর্যায়ের অধিবেশনে ইরানি সরকারের মূল প্রতিনিধিদলের অংশগ্রহণ নিশ্চিত হলো।
তবে জাতিসংঘে আগত অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিদের মতো সাধারণ সুযোগ-সুবিধা পাচ্ছেন না ইরানি প্রতিনিধিরা। মার্কিন নীতি মেনে চলতেই তাদের ওপর বাড়তি কিছু কঠোর শর্তারোপ করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কেবল একটি নির্দিষ্ট ও সীমিত আকারের প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। অবস্থানকালে তাদের নির্দিষ্ট এলাকার বাইরে যাওয়া নিষিদ্ধ থাকবে এবং বিলাসবহুল পণ্য ক্রয়সহ বেশ কিছু বিষয়ে কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে।
যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান যুদ্ধাবস্থা ও তীব্র কূটনৈতিক অচলাবস্থার মাঝেই জাতিসংঘের এই সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্যদিকে, অধিবেশনে সশরীরে যোগ দেওয়ার উদ্দেশ্যে ভিসার আবেদন করা সত্ত্বেও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা প্রদান করেনি মার্কিন প্রশাসন। এ বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট যদি তার বক্তব্য ভিডিও রেকর্ড করে পাঠান, তবে তা অধিবেশনের কক্ষে প্রচারের ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











