হরমুজ প্রণালিতে টোগোর তেলবাহী জাহাজে ইরানের হামলা

১৮ সেপ্টেম্বর ২০২৬ - ১১:৩৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হরমুজ প্রণালিতে টোগোর তেলবাহী জাহাজে ইরানের হামলা
ছবি সংগৃহীত

হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের সময় পশ্চিম আফ্রিকান দেশ টোগোর পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে আঘাত হানার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির অভিযোগ, জাহাজটি অনুমোদনহীন পথ ব্যবহার করে আন্তর্জাতিকভাবে সংবেদনশীল এই নৌপথ পার হওয়ার চেষ্টা করছিল।

মার্কিন প্ররোচনার অভিযোগ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, 'ট্রেন্ড' নামের ওই ট্যাংকারটি গত বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা চালায়। আইআরজিসির দাবি, মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনা ও উসকানিতে পড়েই জাহাজটি অননুমোদিত রুট বেছে নিয়েছিল। যাওয়ার একপর্যায়ে ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং পরবর্তীতে সেটিকে লক্ষ্য করে আঘাত হানলে নৌযানটির চলাচল বন্ধ হয়ে যায়।

ইরানের কড়া হুঁশিয়ারি

আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, কৌশলগত এই সমুদ্রপথে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং যেকোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ কঠোরভাবে প্রতিহত করা হবে। সেই সঙ্গে হরমুজ প্রণালিতে অনুমোদনহীন রুট ব্যবহার করলে সংশ্লিষ্ট জাহাজ ধ্বংসের মুখোমুখি হবে বলে নাবিক ও মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে।

​তবে জাহাজটিতে থাকা পণ্য বা ক্রুদের ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য ইরান প্রকাশ করেনি। ঘটনার বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0