ঢাকায় ১ ঘণ্টার যাত্রা বিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
জার্মানি যাওয়ার পথে বাংলাদেশের রাজধানী ঢাকায় এক ঘণ্টার সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে অভ্যর্থনা
বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সরকারের প্রতিনিধি হিসেবে বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানান এলজিআরডি মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় সংক্ষিপ্ত এই সফর ও যাত্রা বিরতি শেষে বিশেষ ফ্লাইটে পুনর্রায় জার্মানির উদ্দেশে রওনা হবেন ভুটানের প্রধানমন্ত্রী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











