পাকিস্তানে পুলিশ কম্পাউন্ডে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় স্থানীয় একটি পুলিশ কম্পাউন্ডকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে ১১ জন সাধারণ নাগরিক এবং ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে কোহাট জেলার 'ওল্ড পুলিশ লাইন্স' গেটে সজোরে ধাক্কা দেয়। বিকট বিস্ফোরণের তোড়ে পুলিশ কম্পাউন্ডের ভেতরে থাকা মসজিদের বাইরে বিশাল গর্তের সৃষ্টি হয়।
ঘটনার পর কোহাট জেলা হাসপাতালের শীর্ষ কর্মকর্তা তাহির আলী শাহ নিশ্চিত করেন যে, চিকিৎসা কেন্দ্রটিতে আহতদের পাশাপাশি ১৫ জনের মরদেহ আনা হয়। পরবর্তীতে খাইবার পাখতুনখোয়া পুলিশ নিহতদের পরিচয় প্রকাশ করে জানায়, প্রাণহানিদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য ও ১১ জন বেসামরিক ব্যক্তি। পুলিশ আরও জানিয়েছে, বিস্ফোরণের সময় এক সন্ত্রাসীও নিহত হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











