অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী দল

০৯ অক্টোবর ২০২৬ - ১৮:৫৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী দল
ছবি: সংগৃহীত

ব্রিসবেনে নিগারদের দুঃস্বপ্নময় শুরু

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নেমে শুভসূচনা করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্রিসবেনে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়ার দাপুটে বোলিং ও ব্যাটিংয়ের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

​ব্যাটিং বিপর্যয় ও রিতুমনির লড়াই

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপের মুখে পড়ে পুরো ৫০ ওভারও টিকতে পারেনি বাংলাদেশ। ম্যাচের প্রথম বলেই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ফারজানা হক। শুরুর এই বিপর্যয় সামলে ওঠার আগেই মাত্র ৪ রান করে সাজঘরে হাঁটেন আরেক ওপেনার শারমিন সুলতানা। তিনে নামা শারমিন আক্তার ২৪ রান করে প্রাথমিক চাপ সামলানোর চেষ্টা করেন।

​পরবর্তীতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৯ ও স্বর্ণা আক্তার ২১ রান করে সাজঘরে ফিরলে বড় সংগ্রহের স্বপ্ন ধাক্কা খায়। তবে এক প্রান্ত আগলে রেখে একা লড়াই চালান রিতুমনি। তার ব্যাট থেকে আসে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের লড়াকু ইনিংস। শেষ দিকে নাহিদা আক্তারের ১৯ ও রাবেয়া খানের ১১ রানের ওপর ভর করে অলআউট হওয়ার আগে ১৬৬ রান তোলে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পক্ষে অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড সর্বোচ্চ ৪টি এবং মেগান স্কুট ২টি উইকেট নেন।

​সহজ লক্ষ্যে অজিদের অনায়াস জয়

১৬৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৩০ রান তোলে অস্ট্রেলিয়া। ১৮ বলে ১৯ রান করা জর্জিয়া ভোলকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন হাবিবা ইসলাম। তবে দ্বিতীয় উইকেটে ফোবে ফিচফিল্ডের ঝড়ো ফিফটি অজিদের জয় তরান্বিত করে। ফিচফিল্ড মাত্র ৫৭ বলে ৭৭ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন।

​মাঝপথে বেথ মুনি ১৩ রানে আউট হলেও এলিস পেরি (২৬*) ও অ্যানাবেল সাদারল্যান্ডের (২৫*) অপরাজিত জুটিতে ১৪৬ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে হাবিবা ইসলাম দুটি এবং রাবেয়া খান একটি উইকেট শিকার করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0