বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল ও পদোন্নতি

১৭ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:৩৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল ও পদোন্নতি

বাংলাদেশ পুলিশের নীতি-নির্ধারণী পর্যায়ে একযোগে বড় ধরনের রদবদল ও পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রকাশিত পৃথক দুটি প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের মোট ১১ জন কর্মকর্তার পদায়ন ও বদলির আদেশ জারি করা হয়। এর মধ্যে ৬ জন অতিরিক্ত আইজিপি এবং ৫ জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি ও রদবদল

প্রথম প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সায়েদুর রহমানকে পদোন্নতি দিয়ে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে। একই সাথে ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মাইনুল হাসানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির নতুন প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে।

​এ ছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেন পদোন্নতি পেয়ে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এবং পুলিশ সদরদপ্তরের ডিআইজি কামরুল আহসান পদোন্নতির পর বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে, বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমীনকে পুলিশ সদরদপ্তরে এবং সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হলো।

ডিআইজি পদে রদবদল

দ্বিতীয় প্রজ্ঞাপনে ডিআইজি পর্যায়ের ৫ জন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদরদপ্তরের ডিআইজি রেজাউল করিমকে খুলনা রেঞ্জের নতুন ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি পদে বদলি করা হয়েছে।

​তাছাড়া অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি এবং মাস র্যাপিড ট্রানজিটের (মেট্রোরেল) ডিআইজি সিদ্দীকী তানজিলুর রহমানকে বিশেষ শাখার (এসবি) ডিআইজি পদে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0