ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ড,অন্তত ২৭ জনের মৃত্যু

১৩ জুলাই ২০২৬ - ০৮:১২
প্রকাশিত: ৩ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ড,অন্তত ২৭ জনের মৃত্যু
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বার। ছবি রয়টার্স ( সংগৃহীত)

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় গভীর রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে।

​উদ্ধারকারী দল সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রবিবার ( ১৪ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে তারা এই অগ্নিকাণ্ডের খবর পান। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাথিক ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রায় আধ ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

​পরবর্তীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ২৭ জনের মৃত্যু নিশ্চিত করা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

​উল্লেখ্য, থাইল্যান্ডের বিনোদন কেন্দ্রগুলোতে এর আগেও বেশ কিছু বড় অগ্নিকাণ্ডের নজির রয়েছে। এর আগে ২০২২ সালে দেশটির অন্য একটি বারে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া, ২০০৯ সালে ব্যাংককের একটি নৈশক্লাবে ইংরেজি নববর্ষ উদযাপন চলাকালে ভয়াবহ আগুনে ৬৬ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0