শাকিব খানের নতুন সিনেমায় থাকছেন না সাবিলা, দেখা যেতে পারে ইধিকা পালকে

০২ আগস্ট ২০২৬ - ১৬:২৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শাকিব খানের নতুন সিনেমায় থাকছেন না সাবিলা, দেখা যেতে পারে ইধিকা পালকে
ইধিকা পাল। ছবি:সংগৃহীত

‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’ সিনেমার সফলতার পর আবারও বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন একটি চলচ্চিত্রে এই দুই তারকাকে একসঙ্গে দেখার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সিনেমাটি ঘিরে ইতোমধ্যে ঢালিউডে চর্চা শুরু হয়েছে।

​প্রকল্পটি নিয়ে আলোচনার শুরু থেকেই শাকিব খানের বিপরীতে কার নাম চূড়ান্ত হচ্ছে, তা নিয়ে অনুরাগী ও ঢালিউডপাড়ায় ব্যাপক আগ্রহ তৈরি হয়। শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরের নাম নিয়ে জল্পনা-কল্পনা তৈরি হলেও ছবির প্রযোজক শাহরীন আক্তার সুমি বিষয়টি নাকচ করে দেন। তিনি জানান, এই কাজের জন্য সাবিলাকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই।

​চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, শাকিবের বিপরীতে আবার ইধিকা পালকেই বেছে নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা পরিচালকের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ঘোষণা দেওয়া হয়নি।

​রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ‘নিঃস্ব’ বা ‘হায়েনা’ নামে সিনেমাটির খবর চাউর হলেও চূড়ান্ত নাম সময়মতো জানানো হবে। সব প্রস্তুতি ঠিকভাবে সম্পন্ন হলে চলতি বছরের অক্টোবরেই শুরু হতে পারে এর দৃশ্যধারন। নতুন এই গল্পে শাকিব খানকে একদম ভিন্ন আবহ ও লুক-এ উপস্থাপন করা হবে বলে জানান প্রজেক্টের সাথে যুক্ত সংশ্লিষ্টরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0