নেপালের ঐতিহাসিক পশুপতিনাথ মন্দিরে পুজো দিলেন শিল্পা শেট্টি
কাজের ব্যস্ততার মাঝেই আধ্যাত্মিক সফরে নেপাল গেলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। সেখানে কাঠমান্ডুর ঐতিহ্যবাহী পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সফরের বিশেষ কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, হলুদ রঙের পোশাকে মন্দির চত্বরে হাতজোর করে প্রার্থনারত অবস্থায় রয়েছেন শিল্পা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নেপাল ডায়েরিজ’ এবং এর সঙ্গে পশুপতিনাথ মন্দিরের নাম উল্লেখ করেছেন। বাগমতী নদীর তীরে অবস্থিত এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত এই মন্দিরে প্রতি বছরই বিশ্বজুড়ে অসংখ্য ভক্তের সমাগম ঘটে।
উল্লেখ্য, বর্তমানে অভিনয়ের পাশাপাশি ছোটপর্দায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন শিল্পা। সম্প্রতি কন্নড় ভাষার ‘কেডি: দ্য ডেভিল’ চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়ো মন্তব্য নিয়ে কড়া বার্তা দিয়ে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











