মানসিক স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে মনের কথা বললেন অর্জুন কাপুর
বলিউড অভিনেতা অর্জুন কাপুর তাঁর ফিটনেস, মানসিক স্বাস্থ্য এবং কাজকে কেন্দ্র করে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে এনেছেন। অবসাদ ও স্থূলতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেতা জানান, সময়ের সঙ্গে সঙ্গে তাঁর জীবনের অগ্রাধিকার ও চিন্তাভাবনায় বড় ধরনের রূপান্তর এসেছে। এই পরিবর্তন শুধু বাহ্যিক বা শারীরিক গঠনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা মূলত তাঁর মানসিকতার গভীর থেকে ঘটেছে।
অতীতে কোনো সিনেমার শুটিংকে কেন্দ্র করে নিজের শরীরকে নির্দিষ্ট চেহারায় আনার একটা চরম মানসিক চাপ থাকত বলে জানান অর্জুন। বর্তমানে তিনি সে ধরনের অবাস্তব প্রত্যাশা ও ধরাবাঁধা সময়সীমা থেকে বেরিয়ে এসেছেন। শুধু কোনো চরিত্রের জন্য নয়, বরং নিজের সুস্থতা ও স্বাভাবিক জীবনের তাগিদেই এখন শারীরচর্চা করেন তিনি। নিয়মতান্ত্রিক জীবনযাপন, প্রয়োজন অনুযায়ী ‘না’ বলতে শেখা এবং থেরাপির সহায়তায় নিজের যত্ন নেওয়াই এখন তাঁর জীবনযাত্রার প্রধান ভিত্তি।
অন্যদের সঙ্গে নিজের শারীরিক পরিবর্তনের গতি তুলনা না করার বিষয়েও কথা বলেন এই অভিনেতা। অর্জুন বলেন, “সচেতনতা বা চেষ্টার কোনো ঘাটতি আমার ছিল না। তবে সবার শারীরিক গঠন এক রকম হয় না। অন্য কারও যে ফলাফলে পৌঁছাতে তিন মাস লাগে, আমার ক্ষেত্রে হয়তো ছয় মাস লাগতে পারে। বিষয়টি বুঝতে পারার পর থেকে অন্যের সময়সীমার সাথে তুলনা বন্ধ করে পুরো প্রক্রিয়াটিকেই উপভোগ করা শুরু করেছি।” জীবনের গতি কিছুটা ধীর করে মানসিকভাবে সুস্থ থেকে একটি স্বাস্থ্যকর জীবন গড়ে তোলাই এখন তাঁর মূল লক্ষ্য।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











