পডকাস্টে কিংবদন্তি ফেরদৌসী মজুমদার: সত্যজিৎ রায়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার নেপথ্য গল্প

৩১ জুলাই ২০২৬ - ১৬:০১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পডকাস্টে কিংবদন্তি ফেরদৌসী মজুমদার: সত্যজিৎ রায়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার নেপথ্য গল্প
ফেরদৌসী মজুমদার । ছবি:সংগৃহীত

দেশের অভিনয় অঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নানা চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছেন। তবে এবার সম্পূর্ণ নতুন এক আঙ্গিকে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন এই জ্যেষ্ঠ অভিনেত্রী। এই প্রথমবার তিনি কোনো পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

​‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামের এই বিশেষ পডকাস্টটি আগামীকাল মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত (৯৩.৬ এফএম)-এ একযোগে সম্প্রচার করা হবে।

​অনুষ্ঠানটির সঞ্চালক রুম্মান রশীদ খান জানান, তাদের এই পডকাস্ট আয়োজনটি এক বছরে পদার্পণ করছে। বিশেষ এই বর্ষপূর্তির মুহূর্তটিকে স্মৃতিময় করে রাখতেই বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে পডকাস্টে আমন্ত্রণ জানানো হয়।

​অনুষ্ঠানে ফেরদৌসী মজুমদার তাঁর দীর্ঘ অভিনয় জীবনের বহু অজানা কথা তুলে ধরেছেন। তিনি জানান, ১৯৬৫ সালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রথম প্রচারিত নাটক ‘একতলা দোতলা’য় অভিনয় করেছিলেন তিনি। শহীদ মুনীর চৌধুরীর লেখা ওই নাটকে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন রামেন্দু মজুমদার।

​বিটিভির প্রথম নাটকটির স্মৃতিচারণ করে ফেরদৌসী মজুমদার বলেন, সে সময় যেহেতু সরাসরি বা লাইভ সম্প্রচার হতো, তাই নাটকের সম্প্রচারের আগে টানা এক মাস মহড়া দিতে হয়েছিল। কিন্তু বর্তমানে মহড়া ছাড়াই কাজ করার প্রবণতা দেখা যায়। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো ভালো কাজের জন্য প্রস্তুতি বা মহড়ার কোনো বিকল্প হতে পারে না।

​এছাড়া পডকাস্টের এই পর্বে তিনি উপমহাদেশীয় চলচ্চিত্রের মহীরূহ সত্যজিৎ রায়ের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়া এবং ‘সূর্য দীঘল বাড়ি’র মতো বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় না করার মতো চাঞ্চল্যকর তথ্য ও অনুভূতির কথা শেয়ার করেছেন। অনুষ্ঠানটি প্রচারের পর দর্শকরা এসব অজানা অধ্যায়ের বিস্তারিত জানতে পারবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0