ভারতে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র ইতিহাস: প্রথম দিনেই রেকর্ড ভেঙে শীর্ষে টম হল্যান্ডের ছবি

৩১ জুলাই ২০২৬ - ১৫:০৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ভারতে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র ইতিহাস: প্রথম দিনেই রেকর্ড ভেঙে শীর্ষে টম হল্যান্ডের ছবি
স্পাইডারম্যান। ছবি:সংগৃহীত

ভারতীয় বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের নতুন কিস্তি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির প্রথম দিনেই সর্বকালের সর্বোচ্চ আয় করে হলিউড সিনেমা হিসেবে ভারতে এক অনন্য নজির স্থাপন করেছে টম হল্যান্ড অভিনীত এই ব্লকবাস্টারটি।

​বক্স অফিস বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্যাকনিল্কের সমীক্ষা অনুযায়ী, ভারতজুড়ে ১৭ হাজার ২৫০টি শো থেকে নেট ও গ্রস মিলিয়ে প্রথম দিনেই ছবিটি আয় করেছে প্রায় ৭২ কোটি ৪৪ লাখ টাকা। এর মাধ্যমে ২০১৯ সালে মুক্তি পাওয়া মার্ভেলেরই আরেক জনপ্রিয় চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: অ্যান্ডগেম’-এর ৬৫ কোটি টাকার উদ্বোধনী রেকর্ডটি ভেঙে দিল এই নতুন পর্ব। ছবিটির উদ্বোধনী দিনে পেক্ষাগৃহগুলোতে দর্শকদের গড় উপস্থিতি ছিল প্রায় ৭২.৩ শতাংশ।

​বিভিন্ন আঞ্চলিক ভাষায় মুক্তি পেলেও উপার্জনের দিক থেকে ইংরেজি ভাষার সংস্করণটি সবচেয়ে এগিয়ে রয়েছে, যা একা তুলে এনেছে প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা। অন্যদিকে হিন্দি ডাব সংস্করণের সংগ্রহ প্রায় ২২ কোটি টাকা। তামিল ও তেলেগু ভাষায় চলচ্চিত্রটি যথাক্রমে ৩ কোটি টাকা এবং ৩ কোটি ২৫ লাখ টাকা আয় করতে সক্ষম হয়েছে।

​ডেস্টিন ড্যানিয়েল ক্রিটনের পরিচালনায় তৈরি এই ছবিতে আবারও মূল চরিত্র পিটার পার্কারের ভূমিকায় পর্দায় উপস্থিত হয়েছেন টম হল্যান্ড। এছাড়া অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনডায়া, স্যাডি সিংক, জন বার্নথাল ও মার্ক রাফালো। 'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম'-এর নাটকীয় পরিণতির পর বিশ্বের কাছে নিজের পরিচয় হারিয়ে নিউ ইয়র্কের চেনা পথঘাট ও সাধারণ জীবনযাত্রায় ফিরে আসার লড়াই ফুটে উঠেছে সিনেমার গল্পে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0