তরুণ মুন্সির সুর ও কথায় কাজী শুভর নতুন গান ‘আমারে কেউ বুঝলো না’

০৩ আগস্ট ২০২৬ - ১৮:৫২
প্রকাশিত: ২ মাস আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
তরুণ মুন্সির সুর ও কথায় কাজী শুভর নতুন গান ‘আমারে কেউ বুঝলো না’
ছবি : তরুণ মুন্সি ও কাজী শুভ ।

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ ভক্তদের জন্য নিয়ে আসছেন নতুন গান। ‘আমারে কেউ বুঝলো না’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন গুণী গীতিকার ও সুরকার তরুণ মুন্সি। এর সংগীত পরিচালনা করেছেন আহমেদ সজিব।

​সংগীতজীবনের প্রথমবার তরুণ মুন্সির সঙ্গে কাজ করতে পেরে নিজের উছ্বাস প্রকাশ করেছেন শিল্পী কাজী শুভ। তিনি জানান, তরুণ মুন্সির লেখা ও সুর করা গানের তিনি দীর্ঘদিনের অনুরাগী। তার কণ্ঠের বৈচিত্র্য মাথায় রেখে তরুণ মুন্সি চমৎকার এই গানটি তৈরি করেছেন। কাজী শুভর প্রত্যাশা, গানটি শ্রোতাদের হৃদয়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে এবং সবার কাছে সমাদৃত হবে।

​অন্যদিকে, তরুণ মুন্সি জানান যে কাজী শুভর নিজস্ব গায়কি এবং কণ্ঠের ধরন বিবেচনা করেই তিনি গানটির কথা ও সুর বিন্যাস করেছেন। তিনি আরও জানান, সংগীত প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)-এর ব্যানার থেকে দ্রুতই গানটি অবমুক্ত করা হবে। বাংলা গানের সঙ্গে থেকে ভক্তদের গানটি উপভোগ করার আহ্বান জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0