আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল ঘোষণা, বড় চমক আলিস আল ইসলাম

১০ অক্টোবর ২০২৬ - ১৬:২৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল ঘোষণা, বড় চমক আলিস আল ইসলাম
ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত হতে যাওয়া আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন দাসের নেতৃত্বাধীন এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে সুযোগ পেয়েছেন আনক্যাপড রহস্য স্পিনার আলিস আল ইসলাম।

​আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক না হলেও এর আগে ২০২৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছিলেন আলিস। তবে চোটজনিত সমস্যার কারণে সেবার আর মাঠে নামা হয়নি তার। সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজে দেখা গেছে তাকে। এ ছাড়া এশিয়ান গেমসের দলেও তিনি অন্তর্ভুক্ত ছিলেন, যদিও একাদশে খেলার সুযোগ মেলেনি। এবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামার নতুন সুযোগ পেলেন এই স্পিনার।

​আগামী ১৭ অক্টোবর আবুধাবিতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর ২১ অক্টোবর শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন লিটন-হৃদয়রা। সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর শারজাহতে।

​বাংলাদেশ ত্রিদেশীয় ওয়ানডে দল:

লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0