পুলিশের প্রতি জনআস্থা বহাল রাখা ও জোরদার করাই বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ পুলিশের প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং তা আরও সুদৃঢ় করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, কতটুকু জনআস্থা অর্জন করা সম্ভব হয়েছে তা জনগণ বিচার করবে, তবে মানুষের ট্রাস্ট বা আস্থা বজায় রাখা ও তা আরও বাড়িয়ে তোলাই এখন পুলিশের জন্য মূল চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পুলিশের ওপর জনগণের আস্থা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইতোমধ্যে পুলিশের প্রতি মানুষের আস্থা প্রতিষ্ঠিত রয়েছে। তিনি বলেন, “জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ। জনআস্থা বহাল রাখাটাই হচ্ছে আমাদের কাজ। আরও বেশি জনআস্থা প্রতিষ্ঠা করতে পারাটা আমাদের জন্য চ্যালেঞ্জ।”
সাংবাদিকদের প্রশ্নোত্তরের এক পর্যায়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সম্প্রতি প্রকাশিত সাক্ষাৎকার প্রসঙ্গ উঠে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইজিপির বক্তব্যের মূল বার্তা ছিল পুলিশের অর্জিত জনআস্থা বজায় রাখা এবং সেটিকে আরও শক্তিশালী করা। সরকারের মেয়াদ ও পুলিশের সার্বিক পুনর্গঠন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে তিনি নিশ্চিত করেন, অর্জিত আস্থা সুসংহত করে সেবা অব্যাহত রাখাই প্রশাসনের মূল লক্ষ্য।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











