৭ ধাপে ইউপি নির্বাচন: প্রথম পর্বের ভোট ১২ নভেম্বর, জানাল নির্বাচন কমিশন
দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) মোট সাতটি পর্বে নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে এর প্রথম পর্যায়ের ভোটগ্রহণ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
কমিশনার জানান, ৮০টি উপজেলার ইউপি নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার ভোটের প্রক্রিয়া শুরু হবে। প্রথম পর্বের ভোট ১২ নভেম্বর অনুষ্ঠানের পর দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
পরবর্তী ধাপগুলোর মধ্যে চতুর্থ পর্ব আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম পর্ব ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ পর্ব ২২ এপ্রিল এবং সর্বশেষ সপ্তম পর্বের ভোট গ্রহণ করা হবে ২৭ মে।
ইসি সানাউল্লাহ আরও উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের মতামত নেওয়া হবে। এই প্রক্রিয়ার তৃতীয় ধাপে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসবে নির্বাচন কমিশন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
1
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











