ডিএমপিতে তিন সহকারী পুলিশ কমিশনার পদে রদবদল, একজনের বদলি আদেশ বাতিল
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই আদেশে অন্য এক কর্মকর্তার পূর্বের বদলির নির্দেশ বাতিল করেছে ডিএমপি প্রশাসন।
প্রশাসনিক প্রয়োজন ও জনস্বার্থে এই রদবদল করা হয়েছে উল্লেখ করে ডিএমপি সদর দপ্তর থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এই নির্দেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপির এই নতুন আদেশ অনুযায়ী, সচিবালয় নিরাপত্তা বিভাগের (সচিবালয়-নিরাপত্তা-১) সহকারী পুলিশ কমিশনার মো. আতিকুর রহমানকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।
লালবাগ বিভাগের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হককে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমে দায়িত্বরত সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইনকে স্থানান্তরিত করে লালবাগ বিভাগের কোতোয়ালি জোনের এসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া, গত ৮ সেপ্টেম্বর জারি করা এক স্মারকমূলে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার খান মাহমুদুল হাসানকে ট্রাফিক-মহাখালী জোনে বদলি করা হয়েছিল। সদ্য জারি করা এই আদেশের মাধ্যমে তাঁর সেই বদলির সিদ্ধান্তটি রদ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











